1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

আয় বাড়িয়ে রেকর্ড লভ্যাংশ ঘোষণা করলো প্রভাতী ইন্স্যুরেন্স

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২, ৮.১৪ পিএম
  • ১২৫ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১৬ শতাংশ বোনাস। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি সর্বোচ্চ লভ্যাংশ প্রতিষ্ঠানটির। সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় ইপিএসও বৃদ্ধি পেয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১০ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস তালিকাভুক্তির পর সর্বোচ্চ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৪ পয়সা।

আগামী ২০ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com