1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

শেয়ার বাজার ধসে কিছু যায় আসে না: ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০.২৪ এএম
  • ১০৩ Time View

শুল্কারোপে বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্কারোপকে কার্যকরী ওষুধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শেয়ার বাজার ধসে তার কিছু যায় আসে না।  ট্রাম্প বলেছেন, চীন, ইউরোপসহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত ট্যারিফ অব্যাহত থাকবে।

রোববার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, শেয়ার বাজারে যে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে, তাতে তার কিছু আসে যায় না। ট্রাম্প বলেন, ‘আমি চাই না কোনো কিছুতে ধস নামুক। তবে মাঝেমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য আপনাকে ওষুধ নিতে হয়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা ঠিক করতে হলে মাঝেমাধ্যে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হলো এই ট্যারিফ। এ সময় যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প আরো বলেন, চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। —রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com