1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ আইন সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের অধিকার ক্ষুন্ন করেছে : মাসুদ হোসেন

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪.২০ পিএম
  • ৫৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৭ই এপ্রিল ২০২৫ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভারতের সংসদে বিতর্কিত ওয়র্ক আইন পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপি’র নরেন্দ্র মোদি সরকার ক্ষমতাগ্রহণের পর  থেকে একেন পর এক বিতর্কিত আইন করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ক্ষুন্ন করছে। কয়েক মাস আগে বিতর্কিত আইন এনআরসি, সিএএ করার মাধ্যমে বহু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় কে ভারত থেকে নির্যাতন করে বিতাড়িত করার চেষ্টা করে ভারতজুড়ে গণপ্রতিবাদ শুরু হলে পরবর্তীতে সেখান থেকে আপাতত সরে আসে কিন্তু বিজেপি সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি। এখন নতুন করে তারা ওয়াকফ  সম্পত্তি বিতর্কিত আইন সংসদে পাস করে মুসলমান সম্প্রদায়ের সম্পত্তিতে হস্তক্ষেপের পথ প্রশস্ত করেছে। যা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকারের প্রতি হস্তক্ষেপও বটে। মোদি সরকারের সংখ্যালঘুদের প্রতি এ ধরনের হীন মনমানসিকতার আচরণের ব্যাপারে বিশ্ব নেতাদের সোচ্চার হতে হবে। এই বিতর্কিত আইন পাস এর মাধ্যমে ভারত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাংলাদেশ মুসলিম সমাজের পক্ষ থেকে বিতর্কিত এই আইন পাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

মোদি সরকারের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভারতের উন্নয়নের প্রতিটি ইট মুসলমানদের হাতে গাঁথা। মুসলমানরা চাইলে যেকোনো সময় ভারত ভেঙে কয়েক টুকরোতে পরিণত করতে পারে। ভারতের নীতিনির্ধারকরা যদি অখন্ডতা বজায় রাখতে চান অনতিবিলম্বে ওয়াকফ সম্পত্তি এই বিতর্কিত আইন প্রত্যাহার করে নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com