1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি

অনিয়ম ও দুর্নীতির অপরাধে সিলেট কর আইনজীবী সমিতি থেকে আইনজীবী কামাল আহমদ বহিস্কার

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০.২০ এএম
  • ৫১ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা কর আইনজীবী সমিতির এক সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোক্ত কর আইনজীবী ব্যক্তির নাম কামাল আহমদ তিনি সিলেট কর আইনজীবী সমিতির সদস্য। অভিযোগ সূত্রে জানায, তিনি দীর্ঘ দিন ধরে আইনজীবী সমিতি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, কর দাতাদের নানা ভাবে হয়রাণী, নারী কেলেঙ্কারি, বিদেশে ছাত্র-ছাত্রী পাঠানো নামে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। এসব নানা ধরণের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় (২০২৪ইং) সিলেট কর আইনজীবী সমিতি’র বিদায়ী কমিটি সর্বসম্মতি ক্রমে আইনজীবী কামাল আহমদকে বহিস্কার করা হয়। বিদায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং বহিস্কার কার্যকর করা হয়। এ নিয়ে কর আইনজীবী সমিতি থেকে ইতিপূর্বে কামাল আহমদকে ২ বার বহিস্কার করে থাকে বলে জানা গেছে।

এ ব্যাপারে বর্তমান কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, ২০২৪ সালের বিদায়ী কমিটি আইনজীবী কামাল আহমদের বিরুদ্ধে নানা অনিয়ম এর কারণে বহিস্কার করেছেন, তাদের সিদ্ধান্তের আলোকে নতুন কমিটি কার্যকর করেছে, তিনি বহিস্কার হয়েছেন তার সত্যতা নিশ্চিত করনে।
সাধারণ সম্পাদক আইনজীবী ফজলুর রহমান শিপু আমাদের প্রতিবেদকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে কর আইনজীবী সমিতি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন বলে পূর্বের কমিটি তাকে সমিতি থেকে বহিস্কার করে গেছেন, আমরা নতুন কমিটি তা কার্যকর করেছি।

বহিষ্কৃত আইনজীবী কামাল আহমদের সাথে কথা বলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাংবাদিকদের নাক গলানোর অনূমতি আপনাকে কে দিয়েছে। তাছাড়া আপনি সিলেট কোন প্রেসক্লাবের সদস্য, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কিছু যায়-আসে না।

আরো জানা যায়, কামাল আহমদ নিজের অপকর্ম ঢাকতে তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হয়ে বিভিন্ন নামে বেনামে কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও স্থানীয়, জাতীয় পত্রিকার কার্ড ব্যবহার করে অন্তরালে মানব প্রচার ব্যবসার অভিযোগ রয়েছে। বিদেশে মানব প্রচার কারতে গিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগের সিলেট জিন্দাবাজারস্থ এক নামি-দামী শপিং মহল থেকে তার নিজস্ব ট্রাভেলস এজেন্সি বন্ধ করে দিয়ে তাড়িয়ে দেয় মার্কেট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com