বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

পাবনায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৮ Time View

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে এক দম্পতি মারা গেছেন।

নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নৌকা ডুবে যায়। 

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়া এলাকায় পদ্মা নদীতে ২০ থেকে ২৫ জন নৌকাতে করে ঘুরতে যান। তীব্র স্রোতে নৌকা ডুবে যায়।  স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও হৃদয় ও তার স্ত্রী নিখোঁজ ছিলেন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, “খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS