1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ট্রেনে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১.২৪ পিএম
  • ৭১ Time View

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পঞ্চম দিন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল (৬ এপ্রিল) রোববার প্রথম কর্মদিবস।

এই লম্বা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকেই ট্রেনে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। আজ সকাল থেকেই কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিন প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে।

রেলপথে এমন নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পাননি, তারা আজ বাড়ি ফিরছেন। সব মিলিয়ে রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল লক্ষণীয়।

গত সোমবার (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে এবার ৯ দিনের ছুটি মিলে। এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে কোনো অভিযোগ ছিল না। বিভিন্ন জেলা থেকে স্বল্প সময়ে ঢাকায় পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন অনেকে।

যদিও আজ লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় বুড়িমারী এক্সপ্রেস। অপরদিকে, রংপুর এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট শিডিউল বিপর্যয়ে পড়ে।

এ বিষিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছতে দেরি করায় শিডিউল বিপর্যয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com