1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে: ওবায়দুল কাদের

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৯.১২ পিএম
  • ২১৭ Time View

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি- বিরোধী দলের নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধীদল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।’

সোমবার (৫ মে) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘এবার ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

এ সময় ঈদযাত্রার জন্য যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসার ক্ষেত্রে যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়কের জন্য প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়া দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রেখে পরিবহণ পরিচালনার জন্য মালিক-শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com