বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

নতুন বাংলাদেশ বিনির্মাণে আমূল সংস্কার করতে হবে: আখতার হোসেন

মোঃ সজল মিয়া
  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরে আমূল সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “গণহত্যার বিচার এ সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। তাই দেশ থেকে গণহত্যার সংস্কৃতি নির্মূল করতে হলে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ হলরুমে এনসিপির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আগামী দিনে বিচারিক কার্যক্রম সহজ করতে রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা চালু করা এবং শ্রমঘন শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এনসিপি।”

এ সময় আখতার হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন এবং দলের নেতাকর্মীদের নতুন পরিকল্পনার বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS