বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না- একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল। ইতিহাস কখনোই একাত্তরের ধারেকাছেও চব্বিশকে ঠাঁই দেবে না।

২৬ মার্চ সকালে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতি বনাম দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মেও প্রতিটি প্রতিনিধির জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ আর বৈষম্য বিরোধী আন্দোলন এক নয়। যারা মুক্তিযুদ্ধের মত বিশ্ব স্বীকৃত বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না।

এসময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আল আমিন বৈরাগী, রায়হান সাগর, কাজী নওফেল প্রমুখ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে নতুনধারার পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS