1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত: মঞ্জুর হোসেন ঈসা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১.২৯ পিএম
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, বাংলাদেশে লক্ষ লক্ষ পথশিশুরা নেশাগ্রস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বিশেষ করে ঢাকা শহরে পথশিশুদের চোরা কারবারি, ছিনতাই ও মাদকের সাথে ব্যবহার করছে এক শ্রেণির সুবিধাভোগী মানুষ। এই শিশুদেরকে সঠিকভাবে কাজে লাগালে সমাজ থেকে অনেক অন্যায়-অবিচার দুর হবে।

শেরে বাংলা পথকলি স্কুল ২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের লেখা-পড়া ও মানবিক চরিত্রের অধিকারী তৈরী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর কে রিপন এর নেতৃত্বে একঝাক তরুণ নেতৃত্ব নিরলসভাবে তাদের পাশে রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ দুপুর ১২ টায় ঝাউচর, হাজারীবাগ ঢাকায়,গ্লোবাল স্টার কমিনিউকেশনের সহযোগিতায় শেরে-বাংলা পথকলি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা পথকলি  স্কুলে, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষক সেলিম রেজা, নারী উদ্যোক্তা শাহনাজ ইসলাম, জুনায়েদ হোসেন, জান্নাতুল ফেরদৌসী খন্দকার আছিফুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম, নাসিত কামাল সজীব, হিমেল আহমেদ, মাহিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শেষে  শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের গণঅভ্যূত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com