1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

বাংলাদেশী সিনেমার জন্য কাজ করে যেতে চাই: মুন্না খান

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫.০৬ পিএম
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমানে ঢালিউড সিনেমা জগতে একটি পরিচিত নাম মুন্না খান। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে শোবিজ জগতে প্রবেশ করা এই প্রযোজক এবং অভিনেতা স্বপ্ন দেখেন একদিন ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে বিপ্লব সাধনের যা এদেশের সিনেমাকে বিশ্ব দরবারে সম্মানের সহিত পৌঁছে দিবে।

গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে সিনেমাপ্রেমীদের নজরে আসেন মুন্না খান। অভিনয় এবং সিনেমার নির্মাণশৈলীর জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত হন তিনি। বাংলাদেশেও যে চাইলে বিগ বাজেটের সিনেমা করা সম্ভব সেটি আবারো প্রমাণ করেন মুন্না খান।

প্রযোজক এবং অভিনেতা পরিচয়ের পাশাপাশি মুন্না খান একজন ব্যবসায়ী। কাতার প্রবাসী এই ব্যবসায়ী আগামীতে এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বড় বিনিয়োগের মাধ্যমে দর্শকপ্রিয় সিনেমা উপহার দিতে আগ্রহী।

মুন্না খান বলেন, “বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমি চাই এদেশের সিনেমা বিশ্ব দরবারে মর্যাদার সাথে জায়গা করে নিক। আর সেই আশা থেকেই আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় আমি চেষ্টা করেছি দর্শকদের কাছে ভিন্নধর্মী একটি গল্প উপহার দিতে যা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমার সেই আশা পূরণ হয়েছে। আগামীতেও এই ইন্ডাস্ট্রিতে সুন্দর গল্পের নিনেমা নিয়ে হাজির হতে চাই।”

তিনি আরো বলেন, “আমাদের দেশের মানুষ সবসময় সুন্দর গল্পের সিনেমা গ্রহণ করে। তাই গতানুগতিক সিনেমা থেকে বেরিয়ে এসে দর্শকদের পছন্দ অনুযায়ী সিনেমা বানালে সফলতা পাওয়া সম্ভব। এদেশের মানুষ আমাকে যেই ভালোবাসা দেখিয়েছেন সেটি দেখে আমি মুগ্ধ। আমি আশা করি ভবিষ্যতেও দর্শকদের ভালো সিনেমা উপহার দেওয়ার মাধ্যমে এই ভালোবাসা টিকিয়ে রাখতে পারব।”

বর্তমানে ‘মুন্না খান মাল্টিমিডিয়া’ নামক প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সিনেমা নির্মাণের কাজ করে যাচ্ছেন মুন্না খান। ভালো বিনিয়োগ এবং মানসম্মত কাজের কারণে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে তার কাজ। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেন মুন্না খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com