1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ফিলিস্তিনি গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে : মাসুদ হোসেন

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫.৪৬ পিএম
  • ৪৮ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৯শে মার্চ ২০২৫ বাংলাদেশ মুসলিম সমাজের উদ্যোগে ইয়াহুদী গোষ্ঠী ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বাইতুল মোকাররম উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাপ্ত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন বলেন, আমার জ্ঞান বুঝ হওয়ার পর থেকে দেখে আসতেছি নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদারির বাহিনী হামলা করে তাদেরকে হত্যা করে মুসলমানদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখল করে রেখেছে। দখলদারী বাহিনী গত কয়েক মাস আগেও নিরস্ত্র নিরীহ নিরঅপরাধী ফিলিস্তিনিদের উপর নির্বিবিচারে গণঅত্যাচার চালিয়েছে। তখন কাতার ও তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় যুদ্ধ বিরতি হয়েছে। এই যুদ্ধ বিরতির মাঝে গতকাল আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মতদে ইসরাইলি বাহিনী নিরস্ত্র নিরপরাধী অসহায় ফিলিস্তিনের গাজাবাসীদের উপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিদের গণহত্যা করে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অনতিবিলম্বে গাজা এখন হত্যা বন্ধে দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সাহেব পৃথিবীব্যাপী পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানাবেন ও বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের গাজায় জনগণের উপর এই গণহত্যার বিচারের ব্যবস্থা করবেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামিক ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, নজরুল স্মৃতি পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম,  গণধিকার পরিষদের প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com