1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবক আটক

  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫.৪১ পিএম
  • ৬৮ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি গ্রামীণফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত রয়েছেন।

জানা গেছে, জহুরুল মোল্লা গ্রামীণফোন টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এ সুবাধে তিনি ওই শিশুর বাড়িতে প্রায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় যুবক জহুরুল মোল্লা। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বলেন, বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন সাগর। আমরা এর সঠিক বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com