1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

আরও বাড়লো কোম্পানি রিটার্ন দাখিলের সময়

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ৮৬ Time View

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় আরও বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করলো।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

এর আগে গত ৩০ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি আর কোম্পানির রিটার্ন জমার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com