মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ সন্ধ্যা ৭ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নারীদের পোষাক নিয়ে কথা না বলে সুরা নুরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করুন। নেতৃবৃন্দ এসময় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিজেদেরকে সাবেক সাংবাদিক বা সাবেক শিক্ষক পরিচয় না দিয়ে বর্তমান দায়িত্বটি যথাযথ পালন করুন। দ্রত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS