বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৮ Time View

নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিস লক্ষ্য করে তিনটি ‘বোমা’ নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হওয়া এ ঘটনায় দলটির তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‍“হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।”

আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

এলাকাবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা বিএনপি নেতাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা বিস্ফোরিত হলে বিএনপির তিন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বোমা হামলায় তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুইজনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শনিবার (৮ মার্চ) সকালে নড়াইল জেলা বিএনপির সাধারণ সস্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, “শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে সন্ত্রাসীদের ছোড়া বোমায় আমাদের তিন নেতাকমী আহত হয়েছেন। আমি এ ঘটনার নিন্দা জানাই। আহতদের খোজঁখবর রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS