বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ বুধবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

মোহাম্মদ মামুন আরও জানান, এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS