বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান

বীরগঞ্জে ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজার এলাকার ২২ মাইল নামক স্থানে ৫ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টায় ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিমল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত বিমল রায় (৫০) দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ৫নং সাতৈল ইউনিয়নের নারইল গ্রামের মৃত সেধেম রায়ের পুত্র। 

নিহত বিমলের ছেলে সুজন রায় জানায়, ভাতিজা বিপুলের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বীরগঞ্জের লাটের হাট এলাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের এসআই রায়হান নবী ও এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত আর রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। 

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ধনেশ্বর রায়ের বাড়ি হতে ফেরার সময় ঢাকা মেট্রো-ট-১২-২১০৪ ড্রাম্প ট্রাকটি বীরগঞ্জ হতে খানসামার দিকে মাটি নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটায়। 

মোটরসাইকেল আরোহী আরো দুইজন আহত অবস্থায় ফুলচান চন্দ্র রায়ের বিমল চন্দ্র রায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার আফরোজ সুলতানা লুনা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বিমল চন্দ্র রায় নিহত হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।

ঘটনার পর সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনা সত্যতা স্বিকার করে বলেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS