1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

আল আকসা মসজিদে আবারও সংঘর্ষ, আহত ৪২

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৯.২১ পিএম
  • ২৫১ Time View

ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইয়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, এ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন আহত হয়েছে।

রেড ক্রিসেন্ট আরও জানায়, পবিত্র রমজান মাসের জুম্মাতুল বিদার দিনে এ অস্থিরতা তৈরি হয়। সংঘর্ষে আহত ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানায় রেডক্রিসেন্ট।

ইসরায়েলি পুলিশ জানায়, ফিলিস্তিনি মুসলিম ও ইহুদিরা একই সময় আল আকসা মসজিদে জড়ো হয়েছিল। এমন সময় ফিলিস্তিনি মুসলিমরা আল আকসা মসজিদের পশ্চিম দেয়ালে ইহুদিদের প্রার্থনার জায়গায় পাথর ও আতশ ছুঁড়তে শুরু করলে পুলিশও রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়লে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ আরও জানায়, সংঘর্ষের সময় ২ জনকে পাথর ছোড়া ও ১ জনকে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গেল দুই সপ্তাহে, ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত আল-আকসা প্রাঙ্গনে সংঘর্ষে প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হয়েছে, যা ইহুদিদের জন্যও সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিরা জায়গাটিকে টেম্পল মাউন্টও বলে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com