1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আন্তঃনগর ট্রেনগুলোতে নিম্নমানের সেহরি ও ইফতারি, বেশি দামে সরবরাহের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬.৫৩ পিএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে নিম্মমানের সেহেরি ও ইফতারি সরবরাহ করে যাত্রীসাধারনের কাছ থেকে গলাকাটা মুল্য আদায়ের অভিযোগ করেছেন যাত্রী অধিকার আদায়ে কর্মরত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল করিমের কাছে প্রেরিত এক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে এমন অভিযোগ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, ১ম ও ২য় রমজানে দুইদিনে সংগঠনের সদস্যরা আন্তঃনগর তুর্না নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, মহানগর গৌধুলি, একতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সেহেরি ও ইফতারি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে। এতে দেখা গেছে, প্রায় সবকটি ট্রেনে নি¤œমানের খাবার অযোগ্য সেহেরি সরবরাহ করা হচ্ছে। এসব সেহেরি প্যাকেটজাতকরনে গাফেলতির কারনে অনেক খাবার গরমের বাষ্পে নষ্ট হয়ে গেছে, এমন সেহেরির খাবার বিভিন্ন ট্রেনে যাত্রীদের মাঝে সরবরাহ করতে দেখা গেছে। উল্লেখিত ট্রেনসমুহে ইফতারিতে ছোলা, পেয়াঁজু, বেগুনি, জিলাপি, আপেলসহ যেসব উপাদান যেই পরিমানে দেওয়ার কথা ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই পরিমানে ইফতারি ও সেহেরি সরবরাহ করছে না। প্রতিটি ট্রেনে রেলওয়ে কর্তৃক সরবরাহকৃত সেহেরি ও ইফতারি মুল্যতালিকা প্রতিটি কোচের যাত্রীদের কাছে দৃশ্যমান যায়গায় লাগানোর বাধ্যবাধকতা থাকলেও পর্যবেক্ষণে উল্লেখিত কোন ট্রেনে তা পাওয়া যায়নি। এমনকি কোন ট্রেনের ক্যান্টিনেও সেহেরি ও ইফতারির মুল্যতালিকা সাটাঁনো হয়নি। ক্যাটারিং প্রতিষ্ঠান রশিদ দিয়ে মূল্য আদায়ের নিয়ম থাকলেও রশিদ ছাড়া এসব খাবারের মুল্য আদায় করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি ট্রেনে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মুল্যের অতিরিক্ত দাম আদায় করছে প্রতিটি ক্যাটারিং প্রতিষ্ঠান। এতে করে যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত মুল্য দিয়েও মান-গুণহীন সেহেরি খেতে না পেরে অধিকাংশ যাত্রী সেহেরির খাবার ফেলে দিতে দেখা গেছে।

এমন পরিস্থিতিতে যাত্রীস্বার্থ রক্ষায় ট্রেনের প্রতিটি কোচের দৃশ্যমান স্থানে সেহেরি ও ইফতারির মুল্যতালিকা সাটাঁনোর ব্যবস্থা করা। রশিদ প্রদানপুর্বক মুল্য আদায় করা। ট্রেনের সরবরাহকৃত সেহেরি ও ইফতারিতে মানসম্পন্ন সুস্বাদু খাবার সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রেলপথ উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি। এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, পর্যবেক্ষণ কমিটির সদস্য মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com