1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

৩৫টি পদক পেয়ে ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্মার্ট স্পোর্টস একাডেমি

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.০২ পিএম
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৫-এ সর্বমোট ৩৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ‘স্মার্ট স্পোর্টস একাডেমি’র সদস্যরা। সম্প্রতি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার। বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং কারিগরি সহায়তায় ছিল এসডব্লিউকেএফ বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১২টি দলের ১৫০ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯টি স্বর্ণপদক, ১৫টি রৌপ্যপদক এবং ৯টি তাম্রপদকসহ সর্বমোট ৩৫টি পদক অর্জন করে বিভাগীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্মার্ট স্পোর্টস একাডেমির কারাতে দলের সদস্যরা। বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘সনি-স্মার্ট’র একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট স্পোর্টস একাডেমি।

বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার-এর ওস্তাদ জনাব নাজমুল হাসানের সভাপতিত্বে কারাতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত করোনা-যোদ্ধা জনাব মাকসুদ আলম খন্দকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন-এর সাধারণ সম্পাদক জনাব সিহান মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল-এর প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন, স্মার্ট স্পোর্টস একাডেমি এর প্রধান প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত খেলোয়ার কোচ জনাব মোহাম্মদ রেহানউদ্দিন ও সহকারি প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত খেলোয়ার জনাব মোঃ শাহজাহান এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান।

সমাপনী পর্বে আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অতিথিরা বিজয়ী স্মার্ট স্পোর্টস একাডেমি টিমের হাতে পদক ও ট্রফি হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com