1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ডিইউজে নির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৫ পিএম
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী পরিষদের সভা জাতীয় প্রেস ক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।

সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বিরাজমান সমস্যা, বেতন ভাতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বলা হয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে স্বল্প আয়ের অস্বচ্ছল সাংবাদিকরা নানাবিধ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাই আসন্ন পবিত্র রমজান মাসের শুরুতেই চলতি মাসের বেতনসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে সকল গণমাধ্যমের কর্তৃপকখের প্রতি দাবি  জানানো হয়।

নির্বাহী পরিষদের সভায় বাসস-এর এমডিকে ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তিনি একদিকে পতিত হাসিনা সরকারের আমলে বাসসে সংঘটিত  অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের বৈধতা দিচ্ছেন অন্যদিকে যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের হেনস্তা করে নিজস্ব বলয় তৈরি করছেন।

সভায় বলা হয়, বিগত জানুয়ারি মাসের ২৮ তারিখে বাসস ইউনিটের একটি সভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতির ঘোষণায় বাসস এমডি মাহবুব মোর্শেদ যে চিঠি ইস্যু করেছে তা চরম দৃষ্টতা ছাড়া কিছুই নয়। ডিইউজে-কে পরোক্ষভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির ব্যাপারে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার না করায়মআগামী ৫ মার্চ বেলা ১১ টায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নয়া হয়।  সভায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহাবুব মোর্শেদের ডিইউজের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাহানিকর কর্মকাণ্ড অব্যাহত থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।

এছাড়া বর্তমান সরকারের আমলে বাসসে বিগত ফ্যাসিবাদী  আমলের অনিয়ম-দুর্নীতি-লুঠপাটের তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com