মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে এন.সি.বি’র শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপি’র  ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন।

 বিবৃতিতে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করতেন ও অনুস্মরণ করতেন  আবদুল্লাহ আল নোমান। তিনি এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের অন্যতম সাহসী সংগঠক। তিনি ছিলেন দক্ষ রাজনৈতিক,  কর্মীবান্ধব ও শিক্ষানুরাগী, উদার মনের ব্যক্তিত্বের অধিকারী । ১৯৬২ সালের গণবিরোধী শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন, ১৯৬৪ সালে সর্বজনীন ভোটাধিকার আন্দোলন, ১৯৬৯ সালে গণঅভ্যূত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর স্বৈরাচার ও ফ্যাঁসিবাদ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। স্বৈরাচারী এরশাদের শাসনামলে এবং এর আগেও বিভিন্ন সময়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে অনেকবার কারাভোগ করেছিলেন।

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করে  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কাজী ছাব্বীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS