1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

সরকার ও উপদেষ্টাদেরকে প্রশ্নবিদ্ধ করা ভুল : মোমিন মেহেদী

  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৪৫ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার ও উপদেষ্টাদেরকে প্রশ্নবিদ্ধ করা ভুল। শিক্ষার্থীদের এই ভুলের কারণে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা আবারো সুযোগ পাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করতে।

২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নতুনধারা আয়োজিত পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মমতার বিরুদ্ধে নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে সোচ্চার আছে, আন্দোলন করছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে। এসময় মোমিন মেহেদী আরো বলেন, অর্থনীতিকে শক্তিশালীর করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন।

বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করলেও এখন নতুন করে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে না হেঁটে নব্য ফ্যাসিস্টদের জন্ম নিজেরাই দিচ্ছে মব, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে। এই ভুলগুলোকে শুধরে না নিয়ে নতুন দল নিয়ে ব্যস্ত থাকায় আমজনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান,  প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com