বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৩২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ৪৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ১৪৪ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৮৮ পয়সা।

আগামী ২৮ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS