1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

এতিম শিক্ষার্থীদের হাসিঘর ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২০৯ Time View

উখিয়া প্রতিনিধি: অসহায়ের মুখে হাসি ফুটাব স্লোগানে সেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন ৫০ জন এতিম শিক্ষার্থীকে ‘একবাক্স ঈদ ভালোবাসা’ (ঈদ সামগ্রী) বিতরণ করেছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উখিয়ার কোটবাজার আরব সিটি সেন্টার এলাকায় হাসিঘর ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ শাকিল সিকদারের নির্দেশনায় এতিম শিক্ষার্থীদের এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন প্রধান অতিথি ও উখিয়া উপজেলা সমাজসেবা অফিসার নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছাত্রলীগ নেতা মকবুল হোসাইন  মিথুন বলেন, স্কুল-কলেজের ছাত্ররা সামজের মানুষের জন্য কাজ করেছে, এটা খুবই প্রসংশনীয়।


সভাপতি মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, হাসিঘর ফাউন্ডেশন গরীব অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূলদের জন্য কাজ করে।  এর আগেও ভবঘুরে, অসহায়-ছিন্নমুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ আবারও ঈদ সামগ্রী নিয়ে আমরা এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। তাদের হাতে ঈদ সামগ্রী ‘এই এক বক্স ঈদ ভালবাসা’ তুলে দিতে পেরেছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


ঈদ সামগ্রী বিতরন অনুষ্টানে  হাসিঘর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সি: সহ-সভাপতি জাকের হোসেন জাহেদ, তৌহিদুর রহমান ফাহাদ,  উখিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল রানা , সহ-সাধারণ সম্পাদক পি এম মোবারক, সিনিয়র সহ সভাপতি সামির, অর্থ সম্পাদক সামী, সাইফুল ইসলাম সিহাব, এস এম সাইফুল, মেহেরাব হোছেন আনোয়ার, ইয়াচিন আরফাত, রায়হান, তুষার, ইমরান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com