1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

মিঠাপুকুরে শহীদ মিনারের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.২৪ এএম
  • ৯৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা আর্জিনা বেগম বাদি হয়ে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর।

ওসি আবু বক্কর জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। শুক্রবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিশু। রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এসময় রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দেওয়ার জন্য সেসময় ওই বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে পালিয়ে যায়।

ওসি আবু বক্কর সিদ্দীক বলেন, “ছোট শিশু শহীদ মিনারের ফুল দেয়ার উদ্দেশ্যে পাশের বাড়িতে ফুল আনতে গেলে ওই বাড়ির গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিকেলে ধর্ষণের শিকার ওই শিশুকে মহানগর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com