1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

ডিজি রেলকে ব্যারিস্টার ফুয়াদের পেটাতে চাওয়ায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রেলওয়ে পোষ্য সোসাইটি

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৩০ পিএম
  • ৯১ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি একটি অনুষ্ঠানে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ ডিজি রেলকে রাস্তায় দাঁড় করিয়ে ২৪ ঘন্টা পেটানোর আহ্বান জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত ও অত্যন্ত ন্যাক্কারজনক দাবি করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদের এহেন বক্তব্য মব জাস্টিসকে উৎসাহিত করে দেশকে অস্থিতিশীল করতে পারে। বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ কর্মকর্তা অথবা অন্য কোন সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ মন্তব্য এর আগে কোন রাজনৈতিক নেতা করেছেন কিনা তা আমাদের জানা নেই। ব্যারিস্টার ফুয়াদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অবিলম্বে রেলওয়ে মহাপরিচালকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েকে ঠিক করার দায়িত্ব একা মহাপরিচালকের নয়। বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। রেলওয়ে সেবার উন্নয়নে যেকোন ধরনের সুপরামর্শকে আমরা স্বাগত জানাই। একই ভাবে শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাই।

মনিরুজ্জামান মনির ব্যারিস্টার ফুয়াদের এই ন্যাক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়েকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com