1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

বীরগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৩৪ পিএম
  • ১৮২ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ মামলার পলাতক আসামিকে ৪ মাস ১ দিন পর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর এর নেতৃত্বে এসআই আশরাফুল, এসআই আনছারুল, এএসআই সিরাজুল আওলাদ সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতোর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে গনধর্ষন মামলার ২ নং পলাতক আসামী উপজেলা সাতোর ইউনিয়নের প্রানগর গ্রামের মোঃ তোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন (২৮) কে গ্রেফতার করে।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থী একটি মেয়েকে সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া শিয়ালখেদা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র প্রধান আসামি সবুজ ইসলাম প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বীরগঞ্জ পৌর শহরের একটি বাসায় নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। মেয়েটির বড় বোন বাদী হয়ে গত ১২-০৬-২০২৪ থানায় একটি মামলা দায়ের করেন।

অপর ৩নং পলাতক আসামী হলেন বীরগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার ফুয়াদ মাস্টারের ছেলে সুজন আলী।

ওসি মোঃ আব্দুল গফুর জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ০৯ (৩) ধারায় গত বছরের জুন মাসের ১২ তারিখে বীরগঞ্জ থানায় একটি গণধর্ষণের মামলা হয়। যার মামলা নং- ১২/২৪। রাকিব হোসেন উক্ত মামলার এজাহার ভুক্ত ২ নং আসামি। ঘটনার পর থেকে রাকিব হোসেন ও তার সঙ্গীরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com