সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’   আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই: আহমদ শফী 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। ছাত্র- জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দোষর চেয়ারম্যান – মেম্বাররা পালিয়ে যায়। ফলে, স্থানীয় নাগরিকদের সেবায় বিঘ্ন ঘটে। তাই, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চাই। 

আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র সাবেক কেন্দ্রীয় মহাসচিব, জাতীয় নাগরিক কমিটির কলমাকান্দা উপজেলার অন্যতম প্রতিনিধি, গণমানুষের নেতা আহমদ শফী এসব কথা বলেন। 

আহমদ শফী আরো বলেন: দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে, পেশি শক্তির অপব্যবহারের আশংকা করছি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যাঘাত ঘটতে পারে। অর্ন্তর্বীকালীন সরকারের কাছে জনসাধারণ স্থানীয় সরকার নির্বাচন চায়। 

আমরা আশা করবো, জনসাধারণের ভাষা বুঝতে সরকার সমর্থ হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই। উপদেষ্টা মহোদয়ের নিকট আহ্বান – কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে জনসাধারণকে সাথে নিয়ে এগিয়ে যান। আমরা আপনাদের সাথে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS