1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর

মাওলানা আবদুস সাত্তার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, চিন্তাবিদ  ও সমাজ সেবক ছিলেন: মাওলানা ইয়াসিন আরাফাত

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৩৯ পিএম
  • ৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেছেন মাওলানা আবদুস সাত্তার একজন দেশ প্রেমিক প্রাজ্ঞ শিক্ষাবিদ চিন্তাবিদ ও সমাজ সেবক ছিলেন। অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক এলাকার কল্যানে অনন্য সাধারণ ভুমিকা রাখেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলকে মরহুমের মত দেশ ও জাতির কল্যানে কাজ করার আহ্বান জানান।

জনাব আরাফাত গতকাল বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেষ্টুরেন্টে ‘মাওলানা আবদুস সাত্তার ফাউন্ডেশন’  আয়োজিত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদীর পিতা ও লাকসাম আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

মাওলানা আবদুস সাত্তার ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাওলানা ক্বারী কবি খন্দকার শহীদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও মাওলানা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হামদুল্লাহ আল মেহেদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডঃ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বৃটিশ টেক্স ইনভেস্টিগেটর কাজী তৈমুরুল আকবর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি কাজী জগলুল আকবর শিপন, নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি, জাসাস নেতা আবু সায়েম মজুমদার শিপু, নাঙ্গলকোট ফোরাম ঢাকার এক্সিকিউটিভ কমিটির সদস্য নুরুল আলম নুরু,আইনজীবী এডভোকেট জাকির হোসেন, সাংবাদিক নেতা কামরুজ্জামান বাবলু, বাংলাদেশ টেক্সেস বার এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য নুরে আলম সিদ্দিকী, পেরিয়া ইসলামী সমাজ কল্যান পরিষদের সেক্রেটারি সাইফুল ইসলাম মামুন, মাওলানা মুফতি ফেরদৌস আহমেদ কোরেশি, প্রমিজ দেলোয়ার হোসাইন,  জামায়াত নেতা নুরুল কবির সুফল, শামসুল আরেফিন সুমন, ইলিয়াস পাটোয়ারী, মাওঃ সরওয়ার ফারুকী,  মনজুর মোর্শেদ খান, যুব দল নেতা মাঈন উদ্দিন ভুইয়া, জননেতা শুভ খান, ছাত্রমিশন সভাপতি শাকিল সরদার, ছাত্রনেতা নেতা সাহরিয়ার আহমেদ সুমন, ফরহাদ আলী,  আরিফুর রহমান, শ্রমিক নেতা টিপু সুলতান প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার, এনডিপি মহাসচিব মনজুর হোসেন ঈসা, ভিশন বাংলাদেশের চেয়ারম্যান মোরসালিন ইসলাম বাবু প্রমুখ।  

বক্তারা মরহুমের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া ও মুনাজাত এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com