1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ‘বিজনেস ব্রেকথ্রো সামিট ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৪১ পিএম
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন ‘বিজনেস ব্রেকথ্রো সামিট ২০২৫’। রাজধানীর সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে তিন হাজারেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেন।

অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমীর প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের ষষ্ঠ বই ‘ব্রেন ব্যালেন্স ইক্যুয়াল টু ব্যাংক ব্যালেন্স’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় কোচ কাঞ্চন বলেন, ‘একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষতার কোন বিকল্প নেই। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে দশ লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে। আমাদের কার্যক্রম তাদের সাফল্যের পথকে অনেক সহজ করবে।’

দিনব্যাপী সেশনে উদ্যোক্তারা সীমা ভেঙ্গে কীভাবে সীমাহীন ড্রাইভ দিতে পারেন, তা শেখানো হয়। কোচ কাঞ্চনের ‘জিতাও’ ফিলোসফির মাধ্যমে কিভাবে কাস্টমারকে সর্বোচ্চ ভ্যালু দেয়া যায়, সেটা এই সামিটে সবার মাঝে ছড়িয়ে দেয়া হয়।

এমন ব্যতিক্রমী বিজনেস সামিটে অংশ অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনকে নতুন করে আবিষ্কার করতে শিখিয়েছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে মানসিক অস্থিরতা দূর করে নিজেকে খুশি রাখার কৌশল ছড়িয়ে দেয়ার যাত্রায় অনন্য এক নাম কোচ কাঞ্চন। তিনি একাধারে লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। তিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ার লক্ষ্যে তিনি ছুটে চলছেন দেশ-বিদেশে।

তাঁর নেতৃত্বে ২০১৮ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত কোচ কাঞ্চন একাডেমি এক লাখ ব্যক্তি কিংবা উদ্যোক্তাকে ব্যক্তি পর্যায়ে হ্যাপিনেস, ব্রেইন মাস্টারিং এবং বিজনেস গ্রোথ ও মার্কেটিং স্ট্র্যাটেজিসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কঠিন সময়কে সুখী মুহুর্তে রূপান্তরিত করা, সুপার চার্জিং পদ্ধতিতে ব্যবসার উন্নতি সাধন করা এবং উদ্যোক্তাদের আট থেকে নয় অঙ্কের ভবিষ্যতের ব্যবসা গড়ে তুলতে সহযোগিতা করেছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com