1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ফেনীতে সবুজ আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৪.৫২ পিএম
  • ৭০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার পক্ষ থেকে ২৬ জানুয়ারি রবিবার সকালে লস্কর হাট বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। জেলা শাখার আহবায়ক   এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন সীতাকুণ্ড শাখার উপদেষ্টা  সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর থানা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ আতিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১নং মোটবী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন বাহার হাজারী।

প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ধারাবাহিকভাবে পরিবেশ রক্ষায় কাজ করে আসছি। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ছোট পরিসরে ফেনী জেলায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছি। পর্যায়ক্রমে ফেনীর প্রত্যেকটি থানা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার  সদস্য মুহাম্মাদ হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন, সদস্য কুতুব উদ্দিন, সেলিম ও রাফি সহ জেলা শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com