সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঈশ্বরগঞ্জের ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে  হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা ঈশ্বরগঞ্জবাসী- ঢাকার উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আমরা ঈশ্বরগঞ্জবাসী- ঢাকার পক্ষ থেকে আয়োজিত ওই মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়ার প্রত্যক্ষ মদদ ও ছত্রছায়ায় ঈশ্বরগঞ্জে অতীতের তুলনায় মাদক, ক্যাসিনো জুয়া, ওয়ানটেন জুয়া, চোরাকারবারি, গরু চুরি, গাড়ি চুরি ও মিথ্যা মামলাসহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, এতে করে আজ ঈশ্বরগঞ্জের যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শুধু তাই নয়, শান্তির জনপদ ঈশ্বরগঞ্জে আজ জনসাধারণের নিরাপত্তা বলতে কিছুই নেই। তাদেরকে রাত জেগে বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য পাহাড়া দিতে হচ্ছে। অথচ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে উল্টো একশ্রেণীর সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে  বিপুল অঙ্কের টাকা আদায় করছে। এতে করে  ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ আজ তাদের প্রতি ত্যক্ত- বিরক্ত। তাই তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। নইলে আমরা আবারো কর্মসূচিতে যাবো।’

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ মান্নান, সাঈদুর রহমান, নারী নেত্রী মির্জা শেলী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এলিজা রহমান, শফিকুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ঈশ্বরগঞ্জের বরেণ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS