সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

মজলুম জননেতা মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ২২ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা, ১৯৭২ সালের ২২শে জানুয়ারি প্রত্যাবর্তন দিবস মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৯৭২ সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্মৃতিচরণ করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও ত্রিমুনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। তিনি বলেন, মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেনততি মানুষের নেতা। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), সহ-সভাপতি নাজিম উদ্দিন বলেন, মওলানা ভাসানী সিলেটকে তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভূক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র মহাসচিব ইকবাল হাসান স্বপন বলেন, মওলানা ভাসানী গণতন্ত্র ও প্রগতিকে ধারণ করেন। আমরা তাকে অনুসরণ করি। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র মহাসচিব হামিদা খাতুন সেলী বলেন, মওলানা ভাসানী আমাদের কাছে শ্রদ্ধেয়ভাজন। সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী রাষ্ট্রীয়ভাবে প্রত্যাবর্তন দিবসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আমিনুল হক ভূঁইয়া আল ওসমানী বলেন মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS