বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৪৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘণ্টায় ১৬২ কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ১৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৫০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭০ ও ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS