1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ক্রাউন সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম Financial Statements Q1 of Doreen Power Generations and Systems Ltd. Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd.

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ খুলনা প্রিন্টিং

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১২.০৯ পিএম
  • ৬৩ Time View

 বিদায়ী সপ্তাহে (১২-১৬ জানুয়ারি) প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৫৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৭.৮৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১০২ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২০ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।

১৭.০২ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নু সিরামিকসের ১৬.৭২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬.৬৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৯১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৫৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১.৫৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১১.৪৩ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০.৫৫ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com