1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

পাহাড়ি-বাঙালী দ্বন্দ্ব নিরসনে সকল জাতিসত্তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকৃতির দাবি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৯.৪৮ পিএম
  • ৮৯ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ জানুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পাহাড়ি-বাঙালী দ্বন্দ্ব নিরসনে সকল জাতিসত্তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ভারতীয় আগ্রাসন বিরোধী পাহাড়ি নেতা ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, ৫৩ বছর ধরে চলা পাহাড়ি-বাঙালী সংঘাত আর বাড়তে দেওয়া যাবে না। এক দেশে দুই নীতি চলতে পারে না। পাহাড়ে বসবাসরত সকল জাতিসত্তার নাগরিকের জন্য ভূমি অধিকার দিয়ে বাংলাদেশের ভূমি আইন সংস্কার করতে হবে এবং বাংলাদেশে সকল নাগরিককে বাংলাদেশী পরিচয় দিয়ে স্ব স্ব জাতির নাম উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তিনি বলেন, ভারতের ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান এ পাহাড়কে অস্থিতিশীল করার জন্য পাহাড়ের জাতিগুলোকে বাঙালি হতে বাধ্য করেন। পরবর্তীতে তারই সূত্র ধরে পাহাড়ে সংঘাত শুরু হয়। এই সংঘাত স্বাধীনতার ৫৩ বছরেও নিরসনে কোন সরকার কাজ করেনি। ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে পাহাড়ি-বাঙালীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্য এই বিপ্লবী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার বলেন, পাহাড়ের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চিরস্থায়ী সমাধানে সরকারকে ভূমিকা রাখতে হবে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া বক্তব্য রাখেন মহসিন রেজা, তারেক রহমান, শহিদুল হক মিন্টু (নাহিদ)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com