1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ড. মুহাম্মদ ইউনুস ও পিটার হাসের পক্ষে দায়েরকৃত মামলার ডকুমেন্টস পিবিআইকে হস্তান্তর করলেন মামলার বাদী এম এ হাশেম রাজু

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৮.৩০ পিএম
  • ৫৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ প্রায় এক বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষে দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব আদালত কর্তৃক পিবিআইকে দেওয়া হলে ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার বেলা ২ টা ৩০ মিনিটে ঢাকা পিবিআই অফিসে মামলার বাদী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজু পিবিআই’র এডিশনাল এসপি থোয়াই অং প্রু মারমা ও  ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নিকট মামলার সকল ডকুমেন্টস হস্তান্তর করেছেন।

প্রায় এক বছর আগে তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী, এমপি এবং নেতারা বারংবার বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে টুপ করে নদী ফেলে চুবানো হবে। আর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা ও জবাই করে মেজবান খাওয়ানো হবে। কখনো কখনো পিটার হাসকে বিএনপি—জামায়াতের ভগবান বলেও ব্যঙ্গ করেছেন আওয়ামী মন্ত্রী—এমপিরা।

মামলার বাদী এম. এ. হাশেম রাজু দ্রুততম সময়ের মধ্যে আগামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com