1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

২৪ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৮.২৫ পিএম
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রভাবনা ও কাঙ্খিত বাংলাদেশের উদ্যোগে ২৪ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

২৪’র ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের মাধ্যমে দালিলিক করণের উদ্যোগকে সমর্থন জানিয়ে বক্তারা উল্লেখ করেন আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে এ বিষয়ে তাদের সমর্থন জ্ঞাপন করবেন। এই অভ্যত্থানের লিগ্যাল ইন্সট্রুমেন্ট জারি করা অতিব গুরুত্বপূর্ন। ছাত্র সমন্বয়কদের এই দাবীকে পাশ কাটিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশএর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন। বক্তব্য রাখেন সাবেক সচিব মাসুদ আহমেদ, আবু আলম শহিদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গণফ্রন্ট সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ আলী শেখ, এবিএম ওয়ালিউর রহমান খান প্রমুখ। সংগঠনের আহবায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে সদস্য সচিব নুরুল কাদের সোহেল স্বাগত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com