1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিএনপি-আ.লীগের মতো এতো শাখা নেই

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১.৪৯ পিএম
  • ৬২ Time View

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন।

শনিবার (১১ জানুয়ারি) সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্র্যান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্র্যান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফেলছে।”

ভারতীয় মিডিয়ার প্রোপাগাণ্ডা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। একে রক্ষা করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।

রেমিট্যান্স যোদ্ধাদের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।”

উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি, এই বিনিয়োগ অনেক বাড়বে। আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। রাজনৈতিক সংকট দেখলে কেউ দেশে বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “রোডম‍্যাপ প্রকাশ হলেই দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com