1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

প্রকাশ পেল অনিমেষের গান ‘ক্ষমা চাই

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১২.৫২ পিএম
  • ৩২০ Time View

দেশের সংগীতাঙ্গনে যাদের দাপুটে বিচরণ তাদের মধ্যে অন্যতম অনিমেষ রায়। নিয়মিত মাইক্রোফোনের সামনে দাঁড়াচ্ছেন। আর কণ্ঠে তুলছেন নতুন নতুন গান। সেসব পাচ্ছে শ্রোতাদের সমাদর। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেল ‘ক্ষমা চাই’ শিরোনামে অনিমেষের নতুন একটি মিউজিক ভিডিও।

রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। ‘ক্ষমা চাই’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’

আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পূর্ণ হয়েছে। কথা সুর সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে।’

সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’

গীতিকবি রাফি বলেন, ‘গানটিকে প্রার্থনা সংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রোটিউনের কর্ণধার প্রসেনজিৎ ওঝা ভাইকে বিশেষ ধন্যবাদ। সব মিলিয়ে আশা করি শ্রোতারা নিজেদের যুক্ত করতে পারবেন গানটির সঙ্গে।’

প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com