রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

ভৈরবে শিমুলকান্দিতে আগুনে পুড়ে ছাই হল বেকারী সহ ৪ দোকান

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শিমূলকান্দি বাাজারে গভীর রাতে আগুনে পুড়ে ছাই হল একটি বেকারীসহ ৪ টি দোকান। শুক্রবার   মধ্যরাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে আল আমিন বেকারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানান, হটাৎ অগুনের লেলিহান শিখা দেখে সবাই দোকান ঘর আবার কেউ বাজার সংলগ্ন বাসা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পায় একটি বেকারীতে দাউ দাউ করে আগুন জ¦লছে। মুহুর্তের মধ্যেই আরো ৪ টি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। স্থাণিয়রা সাধ্যমত চেষ্টা করে আগুন নেভাতে। ততক্ষণে ৪ দোকান আগুন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্শ হয়। গ্রামাঞ্চলের রাস্তা সরু হওয়ায় ইচ্ছে থাকলেও দ্রুত পৌছা সম্ভব হয়নি বললেন ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার। ভুক্তভোগীদের দাবী আগুনে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের টিম জানান ,সাড়ে ১২ টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সরু রাস্তা ও ঘন ক’য়াশাচ্ছন্ন থাকায় ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ভ হয়েছে এবং সেই সাথে পানি খুঁজে পেতেও বিলম্ব হয়। ধারণা করা যাচ্ছে বেককারী থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS