1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বাংলালিংকের জন্য ১২০০ কোটি টাকার ঋণ আয়োজন ইস্টার্ণ ব্যাংকের

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.১২ পিএম
  • ২৭৩ Time View

বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) লীড ব্যাংক হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমুনিকেশন্স লিমিটেডের জন্য ১,২০০ কোটি টাকার সিন্ডিকেট মেয়াদী ঋণ সুবিধার বন্দোবস্ত করেছে। সিন্ডিকেশন চুক্তিতে অংশগ্রহণ করে দেশের প্রথম সারির ১৭টি ব্যাংক।

এ উপলক্ষ্যে আজ রাজধানীর দা ওয়েস্টিন ঢাকা হোটেলে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলালিংক এই ঋণের অর্থ তাদের মূলধনী খরচ মেটাতে, স্পেকট্রাম অধিগ্রহণ এবং ৪-জি নেটওয়ার্কের আধুনিকীকরণে ব্যয় করবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক আস অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বলেন, “আমারা এই যে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে যাচ্ছি তা বাংলাদেশের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরই আরো একটি প্রমান। আমাদের ভবিষ্যৎ উন্নতিতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক গুলোকে সাথে পেয়ে আমরা আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস যে নেটওয়ার্ক সম্প্রসারণ দুই অংকের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনকে আরো ত্বরান্বিত এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে আমাদেরকে আরো বেশি সুসজ্জিত করবে”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com