শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত ২ জানুয়ারি ২০২৫, ইং তারিখে মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব তার ৮০তম জন্মদিনে সামাজিক ও মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন হৃদয়ে পতাকা ২মার্চ এর এক যুগ পূর্তি উপলক্ষে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

কমিটির প্রধান উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, সভাপতি সাহানা সুলতানা, সহ-সভাপতি রোমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সহ-সম্পাদক আকিবুর রহমান লিটন, সহ-সম্পাদক এস এম মোমো, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আগামী ২৫ শে জানুয়ারি শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হৃদয়ে পতাকা ২ মার্চের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। হৃদয়ে পতাকা ২ মার্চ এর নবনির্বাচিত  সভাপতি সাহান সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা নতুন কমিটি অনুমোদন দেওয়ায়  বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে আজ মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এর কাছে আগামী ২ মার্চ জাতীয়ভাবে পতাকা দিবস পালন করার জন্য একটি প্রতিনিধি দলের তালিকা প্রেরণ করেন। আগামী ১৩ জানুয়ারি সোমবার মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে হৃদয়ে পতাকা ২ মার্চ এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS