1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দসহ ৪ জনকে আটক

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১০.৫৩ পিএম
  • ৭৮ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় বালু বোঝায় বল্কগেড থেকে বিপুল পরিমাণ ভারতীয়  কাপড় আটক করেন নৌ ফাঁড়ি থানা পুলিশ । 

এসময় বল্কগেডে অভিযান চালিয়ে সুকানিসহ ৪ জনকে আটক করা হয়  । আটকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর জেলার বালিকান্দি গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে কামাল মিয়া , একই জেলার মইনপুর গ্রামের সয়ফুল মিয়ার ছেলে জিহান , বল্কগেডের সুকানি বরগুনা জেলার ডালভাঙ্গা এলাকার রশিদ মিয়ার ছেলে রুবেল , একই জেলার চরগাজি গ্রামের সোহরাব হোসেনের ছেলে সহকারি সুকানি  মিজানুর রহমান । শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় চাদর,থ্রি-পিস,শাড়ি,থান কাপড় ও বহনকারী বল্কগেডটি জব্দ সহ  ৪ জনকে আটক করা হয়। 

নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধার সময় সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বালু বোঝাই একটি বল্কগেডে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে ভৈরব নৌ ফাঁড়ি থানা পুলিশ।

এ বিষয়ে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির থানার ওসি, রাশেদুজ্জামান  জানান , গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই বল্কগেড থেকে ১০২ বস্তা ভারতীয়  কাপড়সহ ৪ জনকে আটক করা হয়েছে।  এই ঘটনায় উদ্ধারকৃত ভারতীয় কাপড়ের বাজার দর জেনে সিজার লিস্ট তৈরি করে মামলার দায়ের করা হবে। পরবর্তীতে জানা যাবে আটকৃত ভারতীয় কাপড়ের আনুমানিক বাজার দাম। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com