1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোনিয়া আক্তারে সহায় সম্পতি আত্মসাতের অভিযোগে  সাংবাদিক সম্মেলন

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৭.০৬ পিএম
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের কৃতি সন্তান উচ্চশিক্ষিতা সোনিয়া আকতার বিগত দুই যুগ যাবত বেলজিয়াম প্রবাসী হিসেবে একজন নারী রেমিটেন্স যোদ্ধার দায়িত্ব পালন করে আসছেন। তার প্রয়াত স্বামী আলমগীর হোসেনের ক্রয় কৃত সুরেশ প্লাজা, বঙ্গবন্ধু এভিনিউ, উকিলপাড়া, নারায়ণগঞ্জ সদর এর বাণিজ্যিক ভবনের দুইটি ফ্লোরের ভাড়া সোনিয়া আক্তার এর আপন বড় ভাই, মাহবুবুর রহমান ইসমাইলের জোগ সাজযে আত্মসাৎ করার পায়তারা কারীদের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্য থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার নিকট দ্বারস্থ হয়ে ব্যর্থ হওয়ার পর, আইনের সহায়তা পাওয়ার জন্য সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃপক্ষের নিকট আবেদন করেন সোনিয়া আক্তার।

সংস্থা কর্তৃপক্ষ আবেদনের বিষয়ে প্রাথমিক পর্যায়ে তথ্য অনুসন্ধান করার পর সত্যতা পাওয়ায় প্রেক্ষিতে অদ্য ৪ জানুয়ারি, শনিবার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খান অডিটোরিয়ামে নির্যাতিত নারীর পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে, গণমাধ্যমের সহায়তায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সোনিয়া আক্তার ও তার অন্য ভাই-বোনদের স্বাক্ষর জাল করে মাহবুবুর রহমান ইসমাইল কোটি টাকা মূল্যের প্রপার্টি বিক্রি করে দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সোনিয়া আক্তার জানান।

অন্তর্বতী সরকার যখন রেমিট্যান্স যুদ্ধাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করছেন ঠিক তখনই এমন একটি কর্মকাতা সৃষ্টি হল। সোনিয়া আক্তার বেলজিয়াম থেকে বাংলাদেশে এসে আইনি লড়াই করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় তিনি উপরোক্ত মানবাধিকার সংস্থার মাধ্যমে প্রশাসনের সহায়তায় আইনি অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বমহলের সুদৃষ্টি কামনা করেন। মাহবুবুর রহমান ইসমাইল বিগত ফ্যাসিস্ট সরকারের ১৪ দলীয় শরিকদল রাশেদ খান মেলনের কর্মী হিসেবে অসংখ্য অপকর্ম সম্পাদন করে বর্তমানে পোশাক পরিবর্তন করে অপকর্ম ঢাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে ও জানা যায়। তার বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক আইনের সহায়তা নেয়ার জন্য তিনি মানবিকভাবে আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com