1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৭.৪৮ পিএম
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ’র এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র পিতা মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনী ঈশা খাঁ ব্যাংকুইট হলে অনুষ্ঠানটি আয়োজন করে সাপ্তাহিক খোঁজখবর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও শেরে বাংলা এ কে ফজলুল হক এর দৌহিত্র সৈয়দ মার্গুব মোরশেদ।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোঁজখবরের প্রধান সম্পাদক ও ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র পুত্রবধূ অধ্যাপক কামরুন নাহার পলিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, দেশবরেণ্য কবি জাকির আবু জাফর।

সাপ্তাহিক খোঁজখবরের ব্যবস্থাপনা সম্পাদক সালাম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) সাবেক প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বারাকাত।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এ সময় উপস্থিত সকলে মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com