1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

কবি ও কবিতা শক্তি ও প্রেরণার উৎস-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০.৪৬ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশের উদ্যোগে ‘বিজয়ের কবিতা উৎসব ২০২৪’ ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে ঢাকার ঠাটারী বাজারস্থ জাগ্রত মহানায়ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাহী কমিটির সাবেক সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। এই অর্জনে দেশের কবি-সাহিত্যিকদের  রয়েছে অসামান্য অবদান। কবিরা সব সময় নির্যাতিত, নিষ্পেষিত মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে ও মানবাধিকার সুনিশ্চিত করার জন্যে কাজ করেন। কবি ও কবিতা মানুষের শক্তি ও প্রেরণার উৎস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. গাজী রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের উপদেষ্টা কবি আসাদ কাজল, জাগ্রতমহানায়ক শিহাব রিফাত আলম ও লায়ন খান আখতারুজ্জামান।

কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন। কবিসংসদ বাংলাদেশের সহ-সভাপতি কবি হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফারুক প্রধান, কবি সুবর্ণা দাস, কবি রলি আক্তার, কবি শারমিন বিথী।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কবি- সাহিত্যিক ছাড়াও দেশের বরেণ্য কবি- সাহিত্যিক ও লেখকগণ অনুুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com