1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ফুলছড়িতে গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র সংবাদ সম্মেলন 

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১০.২৭ এএম
  • ১৫৩ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে ৩৩০ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ১২ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।আগামী ২৬ এপ্রিল ২০২২ খ্রি: তারিখে সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে,

ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের ১২টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমানসহ ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com